রাস্তায় বিক্রি হওয়া খাবারের দোকানের গুণগত মান যাচাই করবে ইংরেজবাজার পুরসভা - The News Lion

রাস্তায় বিক্রি হওয়া খাবারের দোকানের গুণগত মান যাচাই করবে ইংরেজবাজার পুরসভা

 


দি নিউজ লায়নঃ রাস্তায় বিক্রি হওয়া মুখরোচক খাবারের দোকানের গুণগত মান যাচাই করবে ইংরেজবাজার পুরসভা এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষ । এজন্য জেলা ব্যবসায়ী সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের কর্তাদের সঙ্গে এক প্রস্তর আলোচনা সেরে ফেলেছে ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ।


 মালদা শহরের রাস্তার ধারে যেসব অস্থায়ী এবং স্থায়ী ফাস্টফুডের দোকানে খাবার বিক্রি হচ্ছে,  দ্রুত সেই সব দোকানের নাম নথিভুক্ত করে রেজিস্ট্রেশন করাতে হবে। এই রেজিস্ট্রেশন করবে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স । নির্দিষ্ট সময়ের মধ্যে এই রেজস্ট্রেশনের কাজ ফাস্টফুড বিক্রেতাদের করে ফেলতে হবে। তারপরে শুরু হবে রাস্তার ধারে মুখরোচক এবং বিভিন্ন ধরনের খাবারের দোকানে তদারকির কাজ। যা করবে ইংরেজবাজার পুরসভা এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষ।


অতিরিক্ত জেলা শাসক বৈভব চৌধুরী জানিয়েছেন, করোনা সংক্রমনের মধ্যে কোথায় কি ধরনের ফাস্টফুডের দোকানে খাবার বিক্রি হচ্ছে, তার তদারকির কাজ চালানো শুরু করা হবে। স্বাস্থ্য দপ্তরের একজন ফুড ইন্সপেক্টর প্রশাসনের সঙ্গে এই তদারকি কাজে অংশ নিবেন। বিভিন্ন ফাস্টফুডের দোকানগুলিতে খাবারের গুণগত মান যাচাই করা হবে । যে গুলি মূলত সাধারণ মানুষ কিনছেন এবং খাচ্ছেন। কোথাও কোনো রকম ত্রুটি ধরা পড়লে সেইসব দোকানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.